IQNA

মুসলিম মহিলা পুলিশ কর্মকর্তাদের হিজাবের আহ্বানে ফিনল্যান্ডের মুসলমানেরা

23:07 - April 07, 2014
সংবাদ: 1391739
আন্তর্জাতিক বিভাগ: ফিনল্যান্ডের নারীদের বহু দিনের স্বপ্ন পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার। কিন্তু তারা ইসলামী হিজাব ব্যাবহারের ফলে তাদের এ স্বপ্ন এদিনে পূরণ হয়নি। সম্প্রতি ফিনল্যান্ডের মুসলমানেরা মহিলা পুলিশ বাহিনীতে হিজাবের অনুমোদন চেয়ে সরকারের নিকট আহ্বান জানিয়েছে সেদেশের মুসলমানেরা।

‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিনল্যান্ডের এক মুসলিম মহিলা পুলিশ জানিয়েছেন: আমি সমাজের একটি অংশ হতে চাই। সমাজে শুধুমাত্র মডেল হিসাবে বেচে থাকতে চাইনা। মুসলমান নারীদের শুধুমাত্র হিজাবের কারণে উপেক্ষা করা ঠিক নয়।
তিনি আরও বলেন: হিজাব আমার পরিচয় এবং ধর্মের অংশ এবং আমি কর্মরত অবস্থায় হিজাব খুলতে পারব না। এ কারণে আনুষ্ঠানিক ভাবে এ সমস্যা সমাধানের‍ জন্য এগিয়ে এসেছি।
সুইডেন এবং কানাডার মুসলিম মহিলা পুলিশ কর্মকর্তাগণের হিজাব ব্যবহারের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। তারা ইচ্ছা করলে কর্মস্থানে হিজাব ব্যবহার করতে পারে।
বলাবাহুল্য, ফিনল্যান্ডে মোট জনসংখ্যা ৫০ লক্ষ এবং এর মধ্যে ৪০ থেকে ৪৫ হাজার মুসলমান অধিবাসী।
1390369

captcha