
‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিনল্যান্ডের এক মুসলিম মহিলা পুলিশ জানিয়েছেন: আমি সমাজের একটি অংশ হতে চাই। সমাজে শুধুমাত্র মডেল হিসাবে বেচে থাকতে চাইনা। মুসলমান নারীদের শুধুমাত্র হিজাবের কারণে উপেক্ষা করা ঠিক নয়।
তিনি আরও বলেন: হিজাব আমার পরিচয় এবং ধর্মের অংশ এবং আমি কর্মরত অবস্থায় হিজাব খুলতে পারব না। এ কারণে আনুষ্ঠানিক ভাবে এ সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছি।
সুইডেন এবং কানাডার মুসলিম মহিলা পুলিশ কর্মকর্তাগণের হিজাব ব্যবহারের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। তারা ইচ্ছা করলে কর্মস্থানে হিজাব ব্যবহার করতে পারে।
বলাবাহুল্য, ফিনল্যান্ডে মোট জনসংখ্যা ৫০ লক্ষ এবং এর মধ্যে ৪০ থেকে ৪৫ হাজার মুসলমান অধিবাসী।
1390369