
‘Islam.ru’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাফিল আহমেদ বলেছেন: এই দুর্লভ কুরআনের পাণ্ডুলিপিটি পাকিস্তানের জাতীয় যাদুঘরের পক্ষ থেকে পৃথিবীর ক্ষুদ্রতম কুরআন হিসেবে ঘোষিত হয়েছে। উক্ত কুরআনের পরিধি ২.৫ সেন্টিমিটারের কত।
আহমেদ জানিয়েছেন: ১৯৩৫ সালে পবিত্র নগরী মদিনার জিয়ারত এবং হজ্ব করতে তার দাদা সৌদি আরবে যান এবং সেখানে এক জিয়ারতকারী তার দাদাকে এ দুর্লভ কুরআন শরীফটি উপহার করেন।
তিনি আরও বলেন: অনেক জাদুঘর এবং সংগ্রাহকগণ এ পবিত্র কুরআন শরীফটি যেকোনো মূল্যে কিনতে চেয়েছে। কিন্তু আমি বিক্রি করিনি। করণ এটা আমাদের পরিবারের একটা ঐতিহ্য।
বর্তমানে কাফিল আহমেদ এ কুরআন শরীফটি পৃথিবীর ক্ষুদ্রতম কুরআন হিসেবে গীনিস বুকে অন্তর্ভুক্ত করতে চায়।
1391150