IQNA

সানয়া’য় ইমাম আলী (আ.) মসজিদের নিকটে বোমা বিস্ফোরণ

22:14 - April 14, 2014
সংবাদ: 1395365
আন্তর্জাতিক বিভাগ : ইয়েমেনের রাজধানী সানয়া’র পুরাতন একটি এলাকায় –মূলতঃ এ এলাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হয়- ইমাম আলী (আ.) এর মসজিদের নিকটে গত শনিবার (১২ই এপ্রিল) এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

আল-আলাম ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : মুসল্লিরা আসরের নামায আদায় করে মসজিদ ত্যাগ করার সময় বিস্ফোরণটি ঘটানো হয়।
ঘটনায় আহতদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কোন তথ্য এ সম্পর্কে জানা যায়নি।#1394471

captcha