IQNA

হেরাত জামে মসজিদ পুনর্নির্মাণ শুরু

23:31 - April 18, 2014
সংবাদ: 1396695
আন্তর্জাতিক বিভাগ: বৃহত্তম হেরাত জামে মসজিদ পুনর্নির্মাণের জন্য আফগানিস্তানের সংস্কৃতি মন্ত্রণালয় এবং সাধারণ জনগণের সাহায্য সহকারে ৩০ মিলিয়ন আফগানি টাকা বরাদ্দ করা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগানিস্তানের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান ‘আরিয়া রুয়ুফিয়ান’ জানিয়েছেন: আগামী দুই বছরের মধ্যে প্রায় ২৫ মিলিয়ন আফগানি টাকা অর্থায়নে বৃহত্তম হেরাত জামে মসজিদের ছাদ পুনর্নির্মাণ কর্ম সম্পন্ন করা হবে।
তিনি আরও জানিয়েছেন: হেরাত জামে মসজিদের প্রাঙ্গণও ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদের প্রাঙ্গণ ঠিক করতে প্রায় ১২ মিলিয়ন আফগানি টাকা ব্যয় হবে এবং বর্তমানে মসজিদের প্রাঙ্গণ বর্তমানে ঠিক করা হচ্ছে।
বলাবাহুল্য হেরাত জামে মসজিদ ইসলামি বিশ্বে ‘নীল মসজিদ’ নামে বিখ্যাত এবং ৪৬৭৬০ বর্গ মিটারের ওপর মসজিদটি নির্মাণ করা হয়েছে। এ মসজিদটি বহু শতাব্দী ধরে আর্যদের আয়েত্বে ছিল। এ মসজিদটিতে পূজা করা হত। হেরাতে মুসলিম অধিবাসী হিজরত করার ফলে ২৯ হিজরিতে মসজিদে পরিণত হয়।
এ মসজিদটি ১৪ শতাব্দীর অধিক নির্মাণ করা হয়েছে এবং বিশ্বের পাঁচটি বৃহত্তম মসজিদের মধ্যে একটি।
1396465

captcha