IQNA

আবারও হযরত ইউসুফ (আ.) মাযারে হামলা চালিয়েছে যায়নবাদীরা

23:34 - April 21, 2014
সংবাদ: 1398219
আন্তর্জাতিক বিভাগ: ফিলিস্তিনের নাবালেস শহরে হযরত ইউসুফ (আ.)-এর মাযারে ২০শে এপ্রিল সকালে আবারও হামলা চালিয়েছে শতাধিক যায়নবাদী।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসরাইলি অধিষ্ঠিত বাহিনীর কঠোন নিয়ন্ত্রণে যায়নবাদীরা হযরত ইউসুফ (আ.) এর মাযারে হামলা চালিয়েছে এবং সেখানে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ৩০ জনের অধিক ইসরাইলি সামরিক বাহিনী ২০শে এপ্রিলে মধ্যরাতে নাবালেস শহরের মুসাল্লাখ রোডে প্রবেশ করে হযরত ইউসুফ (আ.) এর মাযারের দিকে যাত্রা করে। বহু যায়নবাদীরা হযরত ইউসুফ (আ.) এর মাযারে হামলা উদ্দেশ্য সামরিক বাহিনীর সাথে একত্রিত হয়। এবং প্রায় ৩টার সময় নিজেদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনার ফলে ফিলিস্তিনি যুবকদের সাথে যায়নবাদীদের সংঘর্ষ হয়।
এছাড়াও যায়নবাদীরা মসজিদুল আকসা’য় ফিলিস্তিনদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
1397520

captcha