
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য প্রতিদিন মিশরের খ্রিস্টান নারীরা উগ্র সালাফিদের হাতে অপমানিত হচ্ছে এবং তাদেরকে হুমকির মুখে রেখেছে।
উগ্র সালাফিরা মিশরের খ্রিস্টান নারীদের অপহরণ ও অত্যাচার করে তাদেরকে জোর পূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য চেষ্টা চালাচ্ছে।
সম্প্রতি একটি প্রতিবেদনে উল্লেখ করেছে: ২০১১ সালে আরবি বিপ্লবের পর মিশরে খ্রিস্টান নারীদের ওপর অত্যাচার চালাচ্ছে উগ্র সালাফিরা। এপর্যন্ত প্রায় ৫০০ খ্রিস্টান নারী সালাফিদের অত্যাচারের শিকার হয়েছে।
এ প্রতিবেদনে আরও এসেছে, ধর্ম পরিবর্তনের জন্য উগ্র সালাফিরা খ্রিষ্টান নারীদের অপহরণ করে তাদের ওপর নির্যাতন করছে। এমনকি তাদেরকে হত্যা করছে। কিন্তু সরকার এপর্যন্ত এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
সম্প্রতি মার্কিন ফক্স নিউজ একটি প্রতিবেদন উল্লেখ করেছে: ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য স্কুল থেকে একটি মেয়েকে অপহরণ করেছে সালাফিরা।
এ ঘটনাটি ৯ম মার্চে ঘটেছে। নয় বছরের এক খ্রিস্টান শিশুকে সালাফিরা অপহরণ করে। কয়েক দিন পর দুইজন মুখোশধারী মেয়েটির পিতাকে হুমকি দিয়ে বলেছে: অপহরণকৃত শিশুটির যেন কোন খোজ না নেয়। আর এ ব্যাপারে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার অন্য মেয়েদেরকেও দেখে নেবে। এ ঘটনার কিছু দিন পর মেয়েটির পিতা জন্ম সনদপত্র নেওয়ার জন্য রেজিস্ট্রেশন অফিসে যোগাযোগ করে। সেখানে যেয়ে দেখে অপহরণকৃত মেয়েটির নাম এবং ধর্ম পরিবর্তন করা হয়েছে।
71514