
Malijet ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মালী’র উচ্চতর ইসলামি পরিষদের দ্বিতীয় সমাবেশ গত ২০শে এপ্রিল এদেশের প্রেসিডেন্ট, আলেম সমাজ এবং বিভিন্ন ইসলামি দেশের দূতাবাসের কর্মকর্তা ও বিদেশী অতিথিগণের উপস্থিত অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে উক্ত পরিষদের নতুন সভাপতিও ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
মালী’র উচ্চতর ইসলামি পরিষদের প্রধান ‘মাহমুদ দিকো’ সন্ত্রাস ও উগ্রতাবাদের ভয়াবহ পরিণতির বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে ব্যাপক ভূমিকা রেখেছেন। এছাড়া এদেশের উত্তর অঞ্চলকে উগ্রতাবাদী ও সশস্ত্র সালাফীদের হাত থেকে মুক্ত করতে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। ঐ অনুষ্ঠানে ভোটের মাধ্যমে তিনি পূনরায় এ সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
বলাবাহুল্য, মালী’র উচ্চতর ইসলামি পরিষদের দ্বিতীয় সমাবেশ মালী’র প্রেসিডেন্ট ‘ইব্রাহিম বু বাকর’সহ ৩৬০ জন বিভিন্ন ইসলামি সংস্থার প্রধান, ধর্মীয় নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের উপস্থিতিতে উদ্বোধন হয়ে গত ২০শে এপ্রিল সমাপ্ত হয়েছে।
মালী’র প্রেসিডেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে বলেন : পবিত্র কুরআনে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার প্রতি তাগিদ করা হয়েছে, আমরাও ঐক্যের প্রতি আহবান জানাচ্ছি। আমরা দেশের সকল জনগণের সহযোগিতায় মালীকে টিকিয়ে রাখবো এবং সমস্যার বিপরীতে আমরা অনঢ় থাকবো।#1397866