
‘Aquila Style’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বর্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিনল্যান্ডের অমুসলিম নারীদেরকে হিজাবের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যে ১৫ থেকে ২৯ বছরের মধ্যে ২৪ জন মুসলিম নারী, এক প্রচারাভিযান সংগঠন করেছেন। যাতেকরে ইসলাম ধর্মের প্রতি সেদেশের অমুসলিমদের ভুল ধারণা কমে যায়। ২৪ জন মুসলিম নারী সোমালি, কুর্দি, ইরাকী, তুরস্ক, ফিলিস্তিন এবং ফিনল্যান্ডের বাসিন্দা। তাদের মধ্যে কেউ কেউ শিক্ষার্থী এবং কেউ কেউ কর্মে নিযুক্ত রয়েছে।
উক্ত মুসলিম নারীগণ বহু বছর ধরে ফিনল্যান্ডে ইসলামিক শিক্ষামূলক এবং বিনোদনমূলক কাজ করে আসছে এবং বর্তমানে সেদেশের অমুসলিম নারীদেরকে হিজাবের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এ পদক্ষেপ গুলোর মধ্যে সেদেশের অমুসলিম নারীদেরকে হিজাব সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবে।
‘হিজাবী’ শিরোনামে উক্ত প্রচারাভিযান নিজেদের কর্মকে শুরু করেছে। যাতে করে হিজাব সম্পর্কে ভ্রান্তি ধারনা গুল দুর হয়।
উক্ত প্রচারাভিযানের সদস্যগণ ৫ম জুনে ফিনল্যান্ডের টর্ক্চ শহরে হিজাবের আলোকে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন এবং এ প্রদর্শনীতে হিজাব সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হবে এবং তাদেরকে হিজাবের প্রতি উৎসাহিত করা হবে।
1412706