IQNA

আমেরিকার ২০টি প্রদেশে দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে ইসলাম পরিগণিত হয়েছে

15:57 - June 08, 2014
সংবাদ: 1415379
আন্তর্জাতিক বিভাগ: মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্মের প্রসারের ফলে সেদেশের ২০টি প্রদেশে দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে ইসলাম পরিগণিত হয়েছে। সম্প্রতি আমেরিকার পরিসংখ্যান প্রতিষ্ঠানের এক জরিপে দেখা গিয়েছে, পূর্বের মতো বর্তমানেও আমেরিকায় প্রথম বৃহত্তম ধর্ম হিসেবে খৃষ্টান ধর্ম বিবেচিত হয়েছে। কিন্তু এ পরিসংখ্যানের মাধ্যমে ইসলাম ধর্মের ব্যাপক প্রসারের ব্যাপারটি পরিলক্ষিত হয় এবং সেদেশের ২০ প্রদেশে দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে শান্তির ধর্ম ইসলাম পরিগণিত হয়েছে।

‘on islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় প্রতিষ্ঠান পরিসংখ্যান কাউন্সিল এ জরীপ করেছে। প্রতি দশ বছর অন্তর উক্ত কাউন্সিল এ ধরণের জরিপ করে থাকে। এ পরিসংখ্যানে দেখা গিয়েছে আমেরিকার দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে ইসলাম ধর্ম ব্যাপক ভাবে বিস্তার লাভ করেছে। যার ফলে দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে।
আমেরিকায় যদিও দুই তৃতীয়াংশ খৃষ্টান। তারপরও ২০টি প্রদেশে শান্তির ধর্ম ইসলাম এবং ১৫টি প্রদেশে ইহুদি এবং দু’টি প্রদেশে হিন্দু দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে পরিগণিত হয়েছে।
এছাড়াও অন্যান্য পরিসংখ্যানে দেখা যায়, ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে এক মিলিয়ন আমেরিকান ইসলাম ধর্মের ছায়াতলে এসে মুসলমান হয়েছেন।
76126

captcha