
সংযুক্ত আরব আমিরাতের ‘আল বায়ান’ সংবাদপত্রের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত স্যাটেলাইট নেটওয়ার্কটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সকল অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য চালু করা হবে। এছাড়াও এ স্যাটেলাইট নেটওয়ার্কে উক্ত প্রতিযোগিতার সন্ধ্যার প্রোগ্রাম সমূহ ‘এনডেবেল দুবাই’ এবং ‘নূর দুবাই’ চ্যানেলের সহযোগিতা সম্প্রচার করা হবে।
এছাড়াও দুবাইয়ের অন্যান্য টেলিভিশন চ্যানেল সহকারে রেডিও চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।
বলাবাহুল্য, ১৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ‘দুবাই পুরস্কার’ পবিত্র রমজানের মাসের প্রথম তারিখ থেকে শুরু হবে এবং ২০শে রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।
1416076