IQNA

২০১৪ সালের বিশ্বকাপে মুসলিম প্লেয়ারগণ উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছে

19:29 - June 10, 2014
5
সংবাদ: 1416360
আন্তর্জাতিক বিভাগ: মুসলিম প্লেয়ারদের মধ্যে অনেক সুপার স্টার ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করছে।

‘On Islam’  ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ম্যানচেস্টার সিটির ২৭ বছরের ফুটবল তারকা ‘এডিনবর ঝাকু’। এ মুসলিম ফুটবল তারকা বসনিয়া ও হার্জেগোভিনার অধিবাসী। তিনি ২০০৯ সালে ইউনিসেফের প্রথম রাষ্ট্রদূত নামে বিখ্যাত হয়েছেন এবং এডিনবর ২০১৪ সালের বিশ্বকাপে ‘জি’ গ্রুপের খ্যাতনামা প্লেয়ার। তার ১০ গোলের জন্য বসনিয়া প্রথমবারের মত বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য সুযোগ লাভ করেছে।
জার্মানের জাতীয় দলের ফুটবল তারকা ‘মাসুদ উযিল’। তিনি আর্সেনালে ক্লাবের একজন নিয়মিত প্লেয়ার। ২৫ বছরের এ মুসলিম ফুটবল তারকা ২০০৯ সালে জার্মানের জাতীয় দলে অংশগ্রহণ করেন। ২০১০ সালের বিশ্বকাপে মাসুল তার চমৎকার খেলা প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করেছেন এবং গোল্ডেন বলের জন্য মনোনীত হয়েছিলেন।

তিউনিসিয়ায় জন্মগ্রহণকারী রিয়েল মাদ্রিদের প্লেয়ার ‘সামি খাদিরা’। ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানের জাতীয় দলের প্লেয়ার হিসেবে অংশগ্রহণ করবেন। ২৬ বছরের সামি খাদিরা এবং মাসুদ জার্মানের জাতীয় দলের প্রতিনিধি হিসেবে ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবেন।
ফ্রান্সের জাতীয় ফুটবল দলের মুসলিম প্লেয়ার ‘কারিম বিন যামা’। তিনি স্প্যানিশের রিয়াল মাদ্রিদ ক্লাবের নিয়মিত প্লেয়ার। ২৬ বছরের এ ফুটবল তারকা আলজেরিয়া থেকে ফ্রান্সে স্থানান্তরিত হন। ২০১৪ সালের বিশ্বকাপে ফ্রান্সের ষ্টাইকার হিসেবে তিনি অংশগ্রহণ করবেন। কারিম ২০১১ সালে ১৯ বছর থাকা অবস্থায় ইউরোপীয় লিগে বিপক্ষ দলের বিরুদ্ধে সবথেকে বেশী গোল দিয়েছেন।
ফ্রান্সের অপর এক মুসলিম তারকা ‘মামাদু সাকু’। সেনেগালে জন্মগ্রহণকারী ২৩ বছরের এ মুসলিম প্লেয়ারটি ইংল্যান্ডের লিভারপুল ফুটবল টিমের একজন নিয়মিত প্লেয়ার।
এসকল ফুটবল তারকা ছাড়াও ব্রাজিলে ১২ই জুন হতে ১৩ই জুলাই মধ্যে অনুষ্ঠিত ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে আলজেরিয়া এবং বসনিয়ার সকল প্লেয়ারই (প্রতি দলে ২৩ জন) মুসলমান এবং ইরানের ২২ জন মুসলিম প্লেয়ার অংশগ্রহণ করবেন।
এছাড়াও অংশগ্রহণকারী মুসলিম প্লেয়ারগণ বিশ্বের বিভিন্ন দেশ তথা আলজেরিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান, ক্যামেরুন, আইভরি কোস্ট, গিনি, নাইজেরিয়া, বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, জার্মান এবং সুইজারল্যান্ডের প্লেয়ার।
অন্যান্য দলের মধ্যে আইভরি কোস্টের ৮ জন, গিনির ৭ জন, ফ্রান্সের ৫ জন, বেলজিয়ামের ৪ জন, সুইজারল্যান্ডের ৩ জন, জার্মান, ক্যামেরুন ও নাইজেরিয়ার ২ জন করে প্লেয়ার এবং ব্রাজিলের এক জন মুসলিম প্লেয়ার রয়েছে।
ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ সালে বিশ্বকাপের কর্তৃপক্ষ জানিয়েছেন: চলতি বছরে বিশ্বকাপ খেলার একাংশ রমজান মাসে হবে। আর এজন্য মুসলমান খেলোয়াড়দের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ব্রাজিলের মুসলিম সংগঠন জানিয়েছে, সেদেশে প্রায় ১৫ লাখ মুসলিম অধিবাসী রয়েছে এবং ১২৭ টি মসজিদ রয়েছে, যা ২০০০ সালের তুলনায় প্রায় চার গুন অধিক।
1416145

প্রকাশিত: 5
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Marel
0
0
It was dark when I woke. This is a ray of suhnisne.
hjjhjvmx
0
0
20
আলী
0
0
100
আলী
0
0
100
Leidy
0
0
I'm impressed! You've managed the almost impssoible.
captcha