IQNA

আসলো’য় মসজিদের ইমামের উপর হামলা

22:48 - June 22, 2014
সংবাদ: 1421300
আন্তর্জাতিক বিভাগ: নরওয়ের রাজধানী ‘অসলো’র একটি মসজিদের পেশ ইমামকে মুখোশধারী এক ব্যক্তি কুড়াল দিয়ে কুপিয়ে আহত করেছে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ ঘটনাটি ১৬ই মে অসলোর মসজিদের পেশ ইমাম নেয়ামত আলী শাহ নিজ বাসগৃহে ফেরার পথে ঘটেছে। এ ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মুখোশধারী ব্যক্তি তাকে কুড়াল দিয়ে নৃশংসভাবে উপর্যুপরি কুপিয়ে গুরুত্বর আহত করেছে। বর্তমানে আসলোর পুলিশ মুখোশধারী ঐ ব্যক্তিকে গ্রেফতার করার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করছে।
1419964

captcha