
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘সিবতে নাবী’ নামক প্রথম আন্তর্জাতিক সম্মেলনে প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান ‘নাহাওয়ানদ’, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুজতাহিদ শাবেসতারী, মাজমায়া জাহানী আহলে বায়েতের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আখতারী এবং ইসলামী বিপ্লবের মহামান্য নেতার ইসলামী বিশ্ব বিষয়ক উপদেষ্টা আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী তাসখিরী’র উপস্থিতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ‘ড. হাসান রুহানি’ ‘উইকি শিয়া’ ওয়েবসাইট উদ্বোধন করেছেন।
বিশ্বের সবচেয়ে বড় ভার্চুয়াল বিশ্বকোষ ‘উইকি শিয়া’ www.wikishia.net ঠিকানায় শিয়া সম্পর্কে তথ্যাদির আলোকে ফার্সি, ইংরেজি, আরবি, উর্দু, তুর্কি ও স্প্যানিশ ভাষায় উদ্বোধন হয়েছে।
1421037