IQNA

গাজার বিরুদ্ধে ইসরাইলের স্থল আগ্রাসন

18:28 - July 18, 2014
সংবাদ: 1430841
আন্তর্জাতিক বিভাগ : গতকাল সন্ধ্যায় ইসরাইলের প্রধানমন্ত্রী গাজার উপর স্থল হামলার নির্দেশ দিয়েছে।

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : বিনইয়ামিন নাতানিয়াহু গাজা থেকে ইসরাইলের দিকে সমাপ্ত ট্যানেলগুলো ধ্বংস করার লক্ষ্যে স্থল হামলা চালানো হয়েছে বলে ঘোষণা করলেও এ হামলায় হতাহতদের অধিকাংশই গাজার বেসামরিক নারী ও শিশু।
ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রধান মাহমুদ আব্বাস বলেছেন : গাজার উপর ইসরাইলের স্থল আগ্রাসন বন্ধ করতে হবে। অন্যথায় আরো অধিক রক্ত ঝরবে এবং সংঘর্ষ বন্ধের বিষয়টি আরো জটিল হয়ে উঠবে।
কিছুক্ষণ পূর্বে প্রকাশিত মাহমুদ আব্বাস এক বাণীতে বলেছেন, গতকাল বৃহস্পতিবার গাজার উপর স্থল হামলার নির্দেশ প্রদান করা হয়।
এদিকে গাজার বিরুদ্ধে স্থল হামলার নিন্দা জানিয়েছে মিসর। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, বর্তমানে গাজার উপর স্থল অভিযান পরিস্থিতিতে অধিক ঘোলাটে করে তুলবে এবং তেলআবিবের নিরাপত্তা রক্ষায় কোন সহযোগিতা করবে না। উভয় পক্ষকে কোনরূপ শর্ত-সাপেক্ষ ছাড়াই যুদ্ধবিরতি এবং সংলাপে বসার বিষয়ে মিসরের প্রস্তাবকে মেনে নেয়ার প্রতি আহবান জানিয়েছে মিসর।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস)-এর মুখপাত্র গাজার উপর হামলাকে বোকামী বলে আখ্যায়িত করে হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন : এ হামলার জন্য ইসরাইলকে চরম মূল্য দিতে হবে।

1430776

captcha