আন্তর্জাতিক বিভাগ: ভারতের কাশ্মীর রাজ্যের শ্রীনগর শহরে ২১শে জুলাই প্রাচীন কুরআন শরীফের পাণ্ডুলিপির আলোকে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রদর্শনী ভারত একাডেমী এবং জম্মু ও কাশ্মীর সংস্কৃতি সেন্টারের পক্ষ থেকে তিন দিন ব্যাপী অব্যাহত থাকবে।
তিন দিন ব্যাপী এ প্রদর্শনীতে কাশ্মীরের অধিবাসী ফাতুল্লাহর লিখিত ১২৩৮ খ্রিস্টাব্দের মূল্যবান পাণ্ডুলিপি উপস্থাপন করা হয়েছে।
এছাড়াও প্রায় দু’শত বাছর পূর্বে মুহিউদ্দিন কোরাইশী হস্তলিখিত পবিত্র কুরআন শরীফ, ১৫৯৪ সালের জাফরান দিয়ে লিখিত কুরআন শরীফ এবং ১৬ শতাব্দীর অন্তর্গত কাশ্মীরের শেখ হামজা কর্তৃক লিখিত পবিত্র কুরআন শরীফ দর্শনার্থীদের জন্য উক্ত প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে।
বলাবাহুল্য উক্ত প্রদর্শনী ২৩শে জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।
1431981