IQNA

খুলনায় আল-কুদস দিবস পালিত

16:16 - July 23, 2014
সংবাদ: 1432761
গত শনিবার বিকেলে এ দিবস উপলক্ষে নগরীর ইসলামী শিক্ষা কেন্দ্রের আল-কাউসার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সংবাদপত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দৈনিক অনির্বাণের সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, এ্যাডভোকেট চিশতী সোহরাব হোসেন শিকদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক জন্মভূমি পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আনোয়ার আহমেদ, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, আইনজীবী আন্দোলন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম খান প্রমূখ। আরো উপস্থিত ছিলেন, ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম মোঃ শাহিদুল হক ও হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসেন ও এ্যাড. আব্দুর রাজ্জাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আইনজীবী এ্যাড. ড. জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম মোঃ আনিসুর রহমান। সভাপতিত্ব করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, মুসলমানদের প্রথম কেবলা আল-কুদস আজ ইঙ্গ-মার্কিনীদের অবৈধ সন্তান ইহুদীদের দখলে। তারা দিনের পর দিন মাসের পর মাস এভাবে ফিলিস্তিনিদের জায়গাসহ ঘর-বাড়ি দখল করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। ফিলিস্তিনিরা আজ নিজ দেশে পরবাসী। আমরা মুসলমান হয়েও তাদের সাহায্য করতে পারছি না। তাই এ ধরনের অনুষ্ঠান তাদের জন্য অন্ততঃ সমবেদনা ও সান্তনা হিসেবে গণ্য হবে ইনশাল্লাহ।
প্রধান আলোচক এ্যাড. ড. জাকির হোসেন বলেন, ইমাম খোমেনী (রঃ) বিশ্ব মুসলিমের ঐক্যের জন্য যে কুদস দিবসের ঘোষণা দিয়েছিলেন তা আজ মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় এক অনন্য উদাহরণ। একমাত্র মুসলমানদের মধ্যে অনৈক্যের জন্যই বিশ্বে মুসলমানরা আজ নির্যাতিত৷ তিনি আরো বলেন, মুসলমানদের মধ্যে ঐক্যই পারে তাদের হারানো ঐতিহ্য ও বাইতুল মোকাদ্দাসকে ইহুদীদের হাত থেকে উদ্ধার করতে৷ আজ মুসলিম রাষ্ট্রগুলো বিশেষ করে সৌদি আরব, মিশর, জর্ডান ও অন্যান্য রাষ্ট্রগুলোর নিরবতায় আমরা হতবাক। তারা কি দেখে না! তারা কি কিছু শোনেনা! ফিলিস্তিনে কি ঘটছে?
এ সম্পর্কে বিশেষ অতিথি এ্যাড. চিশতি সোহরাব হোসেন বলেন, মুসলমানদের প্রথম কেবলা ইহুদীদের দখলে রেখে কোন মুসলমান নিজেকে মুসলমান বলে মনে করতে পারে না৷ আমরা যারা মুসলিম বলে নিজেদের পরিচয় তুলে ধরি আমাদের উচিত এই কেবলাকে দখলদারদের হাত থেকে উদ্ধার করা৷ তাই আসুন আমরা সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে বাইতুল মোকাদ্দাস ও ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে দখলদার ইহুদীবাদীদের হাত থেকে রক্ষা করি।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী বলেন, বিশ্ব আল-কুদস দিবস পালন করার উদ্দেশ্য হল ফিলিস্তিনিদের সাথে একাত্মতা ঘোষণা করা এবং এটা বোঝানো যে আমরাও তাদের সাথে আছি। সেখানে যে ষড়যন্ত্র চলছে তা হচ্ছে সিরিয়া ও ইরাকে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে উস্কানি দিয়ে বিরোধ সৃষ্টি করে তাদেরকে ব্যস্ত রেখে ফিলিস্তিনিদের উপর হামলা চালানো।
আহলে বাইত (আ.) ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভাটি পরিচালনা করেন আহলে বাইত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল।
উল্লেখ্য, এ দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ, যায়নবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এবং ইসরাইল কর্তৃক জেরুযালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ।
বার্তা প্রেরক
মোঃ ইকবাল
সাধারণ সম্পাদক
আহলে বাইত ফাউন্ডেশন
১২, আলতাপোল লেন
খুলনা।

captcha