IQNA

গাজায় মসজিদ ধ্বংস; নিহতের সংখ্যা ৬৩০

23:57 - July 24, 2014
সংবাদ: 1432906
আন্তর্জাতিক বিভাগ: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরাইলের টানা দুই সপ্তাহে গণহত্যার শিকার হয়েছেন ৬৩০ জন ফিলিস্তিনি। এছাড়াও গতকাল ইসরাইলি সামরিক বাহিনী ফিলিস্তিনিতে হামলা চালিয়ে ৫টি মসজিদ ধ্বংস করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গতকালও গাজায় ইসরাইলের তীব্র হামলা অব্যাহত ছিল। স্থলভাগ, আকাশপথ, নৌপথ সব দিক থেকেই বিরামহীন হামলা চালায় ইসরাইলিরা। ১৫ দিন ব্যাপী অব্যাহত এ হামলার ফলে গতকাল ফিলিস্তিনির আরও ৫টি মসজিদ ধ্বংস হয়েছে।
ইসরাইলি আগ্রাসনের কারণে অভ্যন্তরীণ ভাবে উদ্বাস্তু হয়েছেন গাজার এক লাখ মানুষ। ইহুদিবাদী সামরিক বাহিনী প্রায় ৩ হাজার বার বিমান হামলা চালিয়েছে। সোমবারও মধ্য গাজার একটি হাসপাতালের ওপর বোমা বর্ষণ করেছে ইসরাইল। এতে শহীদ হয়েছেন অন্তত পাঁচজন এবং আহত হন ৪০ জন। গাজার অধিবাসীদের বিরাট অংশ ইসরাইলি আগ্রাসনের মুখে পানির কষ্টে পড়েছে। এছাড়া, ২৪ ঘণ্টায় মাত্র চার ঘণ্টা বিদ্যুতের সুবিধা পাচ্ছেন তারা।
এদিকে, হামাসের হাতে ইসরাইলের সেনাবাহিনী অনেকটা পর্যুদস্ত হয়েছে। এরই মধ্যে ইসরাইলের হিসাব মতে ইহুদিবাদী সেনা নিহত হয়েছে ২৭ জন। তবে হামাসের হিসাবে এ সংখ্যা ৪২। এছাড়া, কয়েকজন বেসামরিক মানুষও মারা গেছে। তবে ইসরাইলের রাষ্ট্রীয় গোপনীয়তার কারণে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার সকালে গাজার পূর্ব সীমান্তে ট্যাংকের হামলায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভূমধ্যসাগরে ইসরাইলি নৌবাহিনীর ছোড়া গোলার আঘাতে ১৯টি জেলে নৌকা পুড়ে যায়। গাজার এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাতে একটি বাড়িতে গোলা হামলায় একই পরিবারের তিন নারী নিহত হন।
1432413

captcha