IQNA

আয়াতুল্লাহ সিস্তানির সাথে বান কি মুনের সাক্ষাত / দানিয়াল (আ.)-এর মাজারে বিস্ফোরণ ঘটালো আইএসআইএল

20:48 - July 25, 2014
সংবাদ: 1433162
আন্তর্জাতিক বিভাগ : গতকাল বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানির সাথে ইরাকে নাজাফে আশরাফ শহরে সাক্ষাত করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।


আস-সুমারিয়া নিউজের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : জাতিসংঘের মহাসচিব গতকাল নাজাফ সফরে আয়াতুল্লাহ সিস্তানির সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।

প্রতিবেদনের ভিত্তিতে, তারা ইরাকের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তার বিষয়ে কথা বলেন।

সাক্ষাতে বান কি মুন ইরাকে নিরাপত্তা প্রতিষ্ঠার বিষয়ে ইরাক সরকারের প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেন।



হযরত দানিয়াল (আ.)-এর মাজারে বিস্ফোরণ ঘটালো আইএসআইএল

আস-সুমারিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএসআইএল সন্ত্রাসীরা মুসেল শহরের পশ্চিমে অবস্থিত হযরত দানিয়াল (আ.) এর মাজারে ধ্বংস করে দিয়েছে।

ইরাকের ‘উম্মুর রাবিয়াইন’ অঞ্চলের প্রতিরক্ষা পরিষদের প্রধান যুহাইর আল-জাবালি এ সম্পর্কে বলেছেন : আইএসআইএল সন্ত্রাসীরা মাজারে বোমা স্থাপন করে মাজারটি উড়িয়ে দেয়।

এদিকে আল-আলামের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএসআইএল সন্ত্রাসীরা মুসেল শহরের পূর্ব অঞ্চলে অবস্থিত হযরত ইউনুস (আ.) এর মাজারেও বিস্ফোরণ ঘটিয়েছে।



1433005

captcha