IQNA

17:08 - July 27, 2014
সংবাদ: 1434098

অসহায় গাজাবাসী! টানেল ধ্বংস করে যাচ্ছে মিশরও

আন্তর্জাতিক বিভাগ : মিশরীয় সেনাবাহিনী আজ (রোববার, ২৭শে জুলাইন) তারা সিনাই উপদ্বীপের সঙ্গে সংযুক্ত গাজার আরো ১৩টি ভূগর্ভস্থ টানেল ধ্বংস করার তথ্য প্রকাশ করেছে। এ পর্যন্ত গাজার ১,৬৩৯টি টানেল ধ্বংস করল তারা।


আইআরআইবি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সস্থা ইকনা : গত বছর জননির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিশরের সেনা সমর্থিত সরকার গাজার সঙ্গে সংযুক্ত টানেলগুলো ধ্বংস করার কাজ শুরু করে। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ওইসব টানেল দিয়ে  অবরুদ্ধ গাজার ১৮ লাখ মানুষের জন্য খাদ্য ও বস্ত্রসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস আনে।

২০০৭ সালে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর কঠোর অবরোধ আরোপ করলে মিশর সীমান্তের এই টানেলগুলো গাজার মানুষের বেঁচে থাকার অবলম্বন হয়ে দাঁড়ায়। কিন্তু সেসব টানেল ধ্বংস করে ইসরাইলের তাবেদার জেনারেল সিসিও গাজাবাসীকে নীরবে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন।#

captcha