আন্তর্জাতিক বিভাগ: সুমালিয়ার এক যুবক গত ১১ই আগস্ট ইয়েমেনের একটি মসজিদে প্রবেশ করে পবিত্র কুরআনের অবমাননা করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইয়েমেনের রাজধানী সানা’র পুলিশ, সুমালিয়ার ৩০ বছরের এ যুবককে গ্রেফতার করেছে।
ইয়েমেনের ‘হুসাইন বিন আলী’ মসজিদে সুমালিয়ার জিবরাইল মুহাম্মাদ তালিয়ানি প্রবেশ করে নামাজি ব্যক্তিদের সম্মুখে পবিত্র কুরআন হাতে নিয়ে স্থানীয় ভাষায় পবিত্র কুরআনের অবমাননা করেছে।
সুমালিয়ার এ অধিবাসী জানিয়েছে, ৮ই আগস্ট ‘হাযারমুত’ প্রদেশের আল কায়দার একটি চক্র তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে এধরণের জঘন্য কাজ করতে বাধ্য করেছে।
1438447