
বুছলা ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ইরাকি সুন্নি এ মুফতির সমর্থক কিছু ওয়েব সাইট জানিয়েছে যে, শাইখ মাহদি আস-সামিদায়ী, আইএসআইএল সন্ত্রাসীদের মোকাবিলায় সুন্নিদের দ্বারা গঠিত গণবাহিনীতে যোগদান করাকে ওয়াজিব বলে ফতওয়া দিয়েছেন।
তিনি জানান : সুন্নি আকিদা পন্থী এ বাহিনী ইরাকের বিভিন্ন সুন্নি অঞ্চল রক্ষা ও আইএসআইএল সন্ত্রাসীদের মোকাবিলায় গঠিত হয়েছে এবং সুন্নি মুসলমানদেরকে এ বাহিনীতে যোগদানের প্রতি উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এ ফতওয়া প্রদান করা হয়েছে।
বলাবাহুল্য, নাইনাভাসহ ইরাকের বেশ কিছু অঞ্চলে উগ্র তাকফিরী সন্ত্রাসী দল আইএসআইএল’র বর্বরতা বৃদ্ধি পাওয়ার ধারাবাহিকতায় বিশিষ্ট শিয়া মারজা আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানিও জিহাদে কিফায়ীর ফতওয়া প্রদান করে এ দেশের জনগণকে গণবাহিনী ও সেনাবাহিনীতে যোগদানের আহবান জানিয়েছেন।#1448333