IQNA

পাকিস্তানের মুসলিম ওলামা সোসাইটি’র আমির :

ফিলিস্তিনীদের সহযোগিতা করা ওয়াজিবে আইনি

4:56 - September 11, 2014
সংবাদ: 1449002
আন্তর্জাতিক বিভাগ : ফিলিস্তিনীদের সাহায্য করা প্রতিটি মুসলমানের উপর ওয়াজিবে কিফায়ী নয় বরং ওয়াজিবে আইনি। আল-হামদু লিল্লাহ আজ আমরা ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে সম্মিলিতভাবে নিজেদের বাণীকে বিশ্বের সকল মানুষের নিকট পৌঁছাতে এবং আমরা এখান থেকে ফিলিস্তিনের নির্যাতিত জাতির সহযোগিতার আহবান জানাতে পারি।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের সমর্থনে বিশ্বের মুসলিম ওলামাদের উপস্থিতিতে তেহরানে আয়োজিত বিশেষ সম্মেলনে পাকিস্তানের মুসলিম ওলামা সোসাইটি’র আমির বলেছেন : ফিলিস্তিনের বিষয়টি মুসলিম উম্মাহ’র জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। শত্রু সর্বদা কঠোর আক্রমণের পর -এ বিষয়টি দেখার অপেক্ষায় থাকে যে, প্রতিপক্ষ জাগ্রত হয় কি না। এ ক্ষেত্রে জায়নবাদী ইসরাইল মুসলমানদের অন্তরে বিধ্বংসী আঘাত হেনে দেখেছে যে, মুসলিম উম্মাহ জাগ্রত হয়নি। অতঃপর তারা নিঃশ্চিন্তে নিজেদের অপরাধকর্ম অব্যাহত রেখেছে।
তিনি বলেন : কুদস দখলের ঘটনায় মুসলিম বিশ্ব হতবিহ্বল হয়েছিল। স্বয়ং আমি ঐ সময়ে এতটাই প্রভাবিত হয়েছিলাম যে, বেশ কিছুদিন বাড়ী থেকে বের হতাম না এবং কিছুদিন মাটিতে পা রাখতে আমার খারাপ লাগতো যে, এ মাটিতে এমন অপরাধকর্মও ঘটে।
মাওলানা সামিউল হক বলেন : হযরত ইমাম খোমেনি (রহ.) একটি গুরুত্ববহ মন্তব্য করেছিলেন; ‘যদি বিশ্বের সমস্ত মুসলমানরা প্রত্যেকে এক বালতি করে পানি ইসরাইলের উপর ঢেলে দেয় তবে ইসরাইল ধ্বংস হয়ে যাবে।’ আমি বলতে চাই যে, যদি সমস্ত মুসলমানরা ইসরাইলের উপর থুথুও ফেলে তবুও ইসরাইল ধ্বংস হয়ে যাবে।
ফিলিস্তিনীদের সাহায্য করা প্রতিটি মুসলমানের উপর ওয়াজিবে কিফায়ী নয় বরং ওয়াজিবে আইনি। আল-হামদু লিল্লাহ আজ আমরা ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে সম্মিলিতভাবে নিজেদের বাণীকে বিশ্বের সকল মানুষের নিকট পৌঁছাতে এবং আমরা এখান থেকে ফিলিস্তিনের নির্যাতিত জাতির সহযোগিতার আহবান জানাতে পারি।#1448691

captcha