IQNA

আইএসআইএল’র অপরাধকর্মের নিন্দা ও খ্রিষ্টানদের সমর্থনে ফ্রান্সের মুসলমানদের সমাবেশ

20:48 - September 12, 2014
সংবাদ: 1449151
আন্তর্জাতিক বিভাগ : আইএসআইএল’র অপরাধকর্মের নিন্দা জানাতে মিলিত হয়েছেন ফ্রান্সের মুসলিম নেতাদের একটি দল এবং এ সমাবেশের অন্যতম উদ্দেশ্যে হচ্ছে মধ্যপ্রাচ্যের খ্রিষ্টানদের প্রতি সমর্থন ব্যক্ত করতে মসজিদের মিম্বরগুলো থেকে যাতে প্রচারণা চালানো হয় তার প্রতি মসজিদের খতিবদেরকে আহবান জানানো।

RFI ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : প্যারিস সেন্ট্রাল মসজিদ পরিষদের সভাপতি দালিল বু বাকার বলেছেন : আমরা কোন ধর্মের অনুসারী- এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বরং গুরুত্বের বিষয় হল আমরা সকলে পরস্পরের সাথে রয়েছি।
তিনি বলেন : হিংস্র এ সন্ত্রাসীদের অপরাধকর্মের বিপরীতে মুসলমানদের উচিত খ্রিষ্টানদের পাশে দাঁড়ানো।
দালিল বু বাকার এক সংবাদ সম্মেলনে, আইএসআইএল’র বিরুদ্ধে খ্রিষ্টানদের প্রতি সমর্থন দিবস আয়োজনের দাবী জানান।
গতমাসে আইএসআইএল সন্ত্রাসীরা ইরাকের মসুল শহরের খ্রিষ্টানদেরকে ধর্মান্তর অথবা মৃত্যু- এ দু’টির মাঝে একটি বেছে নির্দেশ দিলে বহু সংখ্যক খ্রিষ্টান তাদের বাড়ি-ঘর ছেড়ে অন্য শহরে আশ্রয় নিতে বাধ্য হয়।
প্যারিসের সেন্ট্রাল মসজিদে আয়োজিত সমাবেশে ফ্রান্সের মুসলিম ডেমোক্রাটগণ, ফ্রান্সের মুসলমানরা, প্যারিসের মসজিদসমূহের কর্মকর্তাগণ, খ্রিষ্টানরা, ফ্রান্সে বসবাসরত তুর্কি বংশোদ্ভূত মুসলমানরা, ফ্রান্সের মানবাধিকার সংস্থার কর্মকর্তাগণ এবং ইউরোপের কিবতি ইউনিয়ন অংশগ্রহণ করে আইএসআইএল’র অপরাধকর্মের নিন্দা জানান।
এ সমাবেশ থেকে ফ্রান্সের যুবকদের উদ্দেশ্যে ঘোষণা করা হয়েছে, আইএসআইএল কোন ইসলামি সরকার নয় এবং ইসলামি কোন গোষ্ঠীও নয়।
উল্লেখ্য, প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে আইএসআইএল-এ যোগদানকারী যুবকদের মাঝে ফরাসী যুবকদের সংখ্যা সর্বাগ্রে।#1448931

captcha