IQNA

৫০টি ভাষায় কুরআন অনুবাদের পরিকল্পনা গ্রহণ করল ভারত

2:32 - September 16, 2014
সংবাদ: 1450426
আন্তর্জাতিক বিভাগ: ভারতের কুরআন বিতরণ ফাউন্ডেশন ৫০টি ভাষায় পবিত্র কুরআন অনুবাদ এবং প্রিন্টের অনুমোদন প্রদান করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভারতের কুরআন বিতরণ ফাউন্ডেশনের প্রধান ‘ফজলুল করিম’ জানিয়েছেন: এ পরিকল্পনার মধ্যে বিশ্বের ৫০টি ভাষায় পবিত্র কুরআন অনুবাদ, প্রিন্ট এবং বিতরণ সহ অন্যান্য পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন: বিশ্বের যে সকল ব্যক্তির অনুবাদকৃত কুরআনের প্রয়োজন রয়েছে তাদের নিকট এ কুরআন পৌছিয়ে দেওয়া ইসলাম প্রচারেরই একটি অংশ।
প্রতিবেদন অনুযায়ী, মক্কার বিশ্ব ইসলামিক আঞ্জুমানের মহাসচিব আব্দুল্লাহ আব্দুল মুহসেন আত্তারাকী’র এবং ফজলুল করিমের সঙ্গে এক বৈঠকে  ইসলাম ও মুসলমানদের সেবা, বিশ্বের বিভিন্ন ভাষায় পবিত্র কুরআন অনুবাদ এবং সেগুলো ভারতীয় ও বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের মধ্যে বিতরণের ব্যাপারে আলোচনা হয়েছে।
1449937

captcha