IQNA

মস্কোয় প্রদর্শিত হবে ইরানী কুরআন প্রদর্শন

22:56 - September 19, 2014
সংবাদ: 1451456
আন্তর্জাতিক বিভাগ: মস্কোয় ১৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা উপলক্ষ ইরানী কালচারাল কাউন্সিলারের পক্ষ থেকে ইরানী কুরআন প্রদর্শন করা হবে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মস্কোয় ১৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা রাশিয়ার মুফতি পরিষদের পক্ষ থেকে ২০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন ক্বারি মাহদী গোলাম নিজাত তেলাওয়াত বিভাগে অংশগ্রহণ করবেন।
রাশিয়ার মুফতি পরিষদের প্রধান রওশান হযরত আব্বাস ওফের সঙ্গে ১৫ই সেপ্টেম্বরে মস্কোয় অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার স্যাইয়েদ হুসাইন তাবাতাবাইয়ের একান্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।
আব্বাস  ওফ জানান: বিগত বছরগুলোর তুলনায় এ বছরের প্রতিযোগিতা আরও আকর্ষণীয় হবে। ১৫ বছর পূর্তি উপলক্ষে মস্কোর বৃহত্তম মিলনায়তনের ব্যবস্থা করা হয়েছে।
১৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা উপলক্ষে রাশিয়ার মুফতি পরিষদের প্রধান ইরানী কুরআন প্রদর্শনের কথা বলেন।
1451187

captcha