IQNA

রুটলেজ পাবলিকেশন্সের পক্ষ থেকে

‘কুরআন ও সুন্নতের দৃষ্টিতে বিশিষ্ট নারী; শিয়া মাজহাবের সূত্র অনুযায়ী’ গ্রন্থ প্রকাশিত হবে

22:57 - September 19, 2014
সংবাদ: 1451457
আন্তর্জাতিক বিভাগ: রুটলেজ পাবলিকেশন্সের পক্ষ থেকে ‘কুরআন ও সুন্নতের দৃষ্টিতে বিশিষ্ট নারী; শিয়া মাজহাবের সূত্র অনুযায়ী’ গ্রন্থটি শীঘ্রই প্রকাশিত হবে।

‘Routledge’ সংবাদ সংস্থার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘কুরআন ও সুন্নতের দৃষ্টিতে বিশিষ্ট নারী; শিয়া মাজহাবের সূত্র অনুযায়ী’ গ্রন্থটি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের ডক্টরেটের শিক্ষার্থী ‘রাওয়ান্ড ওসমান’ লিখেছেন। অক্টোবর মাসে প্রকৃতির অলঙ্কারে উক্ত গ্রন্থটি সুশোভিত হবে।

এ গ্রন্থটিতে পবিত্র কুরআন ও সুন্নতের দৃষ্টিতে আদর্শ নারীর গুণাবলী তুলে ধরা হয়েছে।
‘কুরআন ও সুন্নতের দৃষ্টিতে বিশিষ্ট নারী; শিয়া মাজহাবের সূত্র অনুযায়ী’ গ্রন্থে পবিত্র কুরআন যে সকল নারীদের কথা উল্লেখ করা হয়েছে তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে, হযরত মুহাম্মাদ (সা.)এর পরিবার হতে তিন জন বিশিষ্ট নারী তথা হযরত খাদিজা (সা. আ.), হযরত ফাতিমা (সা. আ.) এবং হযরত জয়নাব (সা. আ.) এর ব্যাপারে আলোচনা করা হয়েছে।
এ গ্রন্থটি চারটি বিভাগে তথা নারীদের সৃষ্টি, পবিত্র কুরআন বিশিষ্ট নারীগণের ব্যক্তিত্ব, সুন্নতের দৃষ্টিতে বিশিষ্ট নারীগণের ব্যক্তিত্ব এবং হাদিসের দৃষ্টিতে বিশিষ্ট নারীগণের ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে।
ব্রিটেনের সেন্ট অ্যানড্রুজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ‘রাওয়ান্ড ওসমান’ এডিনবার ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয় হতে ইসলামিক স্টাডিজে স্নাতক এবং পিএইচডি ডিগ্রী অতিবাহিত করেন।
গবেষক রাওয়ান্ড ওসমান ইসলামিক গ্রন্থের আলোকে তার অধিকাংশ কাজ সম্পন্ন করেন এবং শিয়া মাজহাবের সূত্র, নারীদের ইতিহাস এবং ধর্মতত্ত্ব সম্পর্কে গবেষণা করেছেন।
1451017

captcha