IQNA

ইসলাম বিরোধী প্রচার চলছে নিউ ইয়র্কের মেট্রোয়

22:57 - September 20, 2014
সংবাদ: 1451903
আন্তর্জাতিক বিভাগ: ইসলাম বিদ্বেষীর একটি চক্র নিউ ইয়র্কের পাতাল রেল স্টেশন এবং বাস স্টেশনে ইসলাম বিরোধী পোষ্টার ইনস্টল করার পরিকল্পনা গ্রহণ করেছে।


গার্ডিয়ান সংবাদপত্রের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলাম বিদ্বেষী ‘আমেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিশিয়েটিভ’ (AMDI) দলের প্রধান পামেলা গ্যালার ইসলাম বিরোধী পোষ্টার প্রিন্টের ক্ষেত্রে সহস্রাধিক ডলার ব্যয় করেছে এবং আগামী সোমবারে এ পোষ্টার গুলো নিউ ইয়র্কের জনগণের সম্মুখে প্রদর্শন করা হবে।
ইসলাম বিরোধী এ পোষ্টার গুলোর মধ্যে একটি পোষ্টার ডিজাইন করেছিল আমেরিকান সাংবাদিক জেমস ফোলি। সম্প্রতি জেমস ফোলি আইএসআইএলের হাতে নিহত হয়। জেমস ফোলি তার ডিজাইন কৃত পোষ্টারে ইসলাম ধর্মকে সহিংসতার ধর্ম হিসেবে তুলে ধরেছে!
ইসলাম বিদ্বেষী এ দলটি ২০১২ সালে নিউ ইয়র্কের পাতাল রেল স্টেশনে ইসলাম বিরোধী পোষ্টার এবং বিজ্ঞাপন ইনস্টল করেছিল। যার ফলে অনেক বিতর্কের সৃষ্টি হয়।
২০১২ সালে ইসলাম বিরোধী পোষ্টারে মুসলমানদের  অসভ্য জাতি হিসেবে উল্লেখ করে লিখেছিল: ‘সভ্য এবং অসভ্য মানুষের মধ্যে যদি কোন যুদ্ধে হয় তাহলে সভ্য মানুষের সমর্থন কর এবং ইসরাইলকে রক্ষা  কর। যুদ্ধকে পরাজিত কর’।
অবশ্য, ঐ বছর নিউ ইয়র্ক সিটির পরিবহন বিভাগ প্রথমদিকে এ সকল আপত্তিকর পোষ্টার ইনস্টল করার বিরোধিতা পোষণ করে। কিন্তু গ্যালারির অভিযোগে ম্যানহাটনের আদালত এ বিজ্ঞাপন প্রচারের বিরোধিতাকে নাগরিক অধিকার লঙ্ঘন বলে অভিহিত করে।
প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র গত বছর মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের সমর্থন ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
1451689

captcha