IQNA

পাকিস্তানের মসজিদে তাকফিরিদের হামলায় আগুনে পুড়লো পবিত্র কুরআন

19:01 - September 22, 2014
সংবাদ: 1452837
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের ‘রাওয়ালপিন্ডি’ শহরের শিয়াদের একটি মসজিদে ২২শে সেপ্টেম্বর তাকফিরিরা হামলা চালিয়ে পবিত্র কুরআনে আগুন জ্বালিয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘আহলে সুন্নহ ও  জামায়াত’ এবং ‘জাঙ্গিভী’ নামক দু’ই তাকফিরি দল রাওয়ালপিন্ডি শহরের শিয়াদের মসজিদে হামলা চালিয়ে আগুন জ্বালিয়েছে এবং এ হামলায় মসজিদে রক্ষিত বহু কুরআন আগুনে পুড়ে গিয়েছে।
এছাড়াও তাকফিরি উগ্র সন্ত্রাসীরা রাওয়ালপিন্ডির রাস্তায় এবং ইসলামাবাদের আশেপাশের শহরে কুচকাওয়াজের মাধ্যমে আকাশে গুলি করে জনসাধারণের মধ্যে ভীতি প্রদর্শন করেছে।
পাকিস্তানের মুসলিম ঐক্য পরিষদের প্রধান রাজা নাসির আব্বাস জাফারী, সন্ত্রাসীদের এ পাশবিক কর্মের কঠোর নিন্দা প্রকাশ করেছে।
গত বছর আশুরার শোকানুষ্ঠানে হামলার পরিকল্পনা এবং ‘মুফতি এমামে’র হত্যার পর  পাকিস্তানে তাকফিরিদের হামালার সূচনা হয়। অথচ পাকিস্তানের বিভিন্ন বার্তা সংস্থায় এসেছে, ক্ষমতা দখলের লোভে সালাফিদের সাথে দ্বন্দ্বের কারণে তার মৃত্যু হয়।
গত বছর আশুরার দিনে রাওয়ালপিন্ডির শিয়া মসজিদে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার ফলে দশ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে।
1452538

captcha