
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাহরাইনের শিয়া মাজহাবের আঞ্জুমান ‘স্যাইয়েদুশ শুহাদা’ কিন্ডারগার্টেনের শিশুদের কুরআন শিক্ষা প্রশিক্ষণ দেওয়ার জন্য এ গ্রন্থটি প্রিন্ট করেছে।
‘কুল’ নামক এ গ্রন্থটি মাসুমা হাজ্জি মুহাম্মাদ ইসমাইল লিখেছেন এবং এডিটরের কাজ করেছেন ফাতেমা মির্জা গোলাম হোসাইন।
৯৮ পৃষ্ঠা বিশিষ্ট এ গ্রন্থে শিশুরা আরবি বর্ণমালা এবং কুরআন পাড়ার মৌলিক নিয়ম-কানুনের সঙ্গে পরিচিত হবে।
শিশুদের সহজ ভাবে কুরআন শিক্ষা প্রদানের জন্য এ গ্রন্থে ছোট ছোট সুরা সমূহ, জ্যামিতি এবং বিভিন্ন রং ব্যাবহার করা হয়েছে।
এ গ্রন্থ শিক্ষা মূলক কার্ড রয়েছে। যা ব্যবহার করার মাধ্যমে শিশুরা পবিত্র কুরআনের বাক্য সমন্বয় করতে সক্ষম হবে এবং উক্ত গ্রন্থে চিত্র ও রং ব্যাবহারের মাধ্যমে শিশুদেরকে আকৃষ্ট করা হয়েছে।
1453779