IQNA

ফার্সি ভাষায় ‘উপমহাদেশে শিয়াদের কর্মতৎপরতা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উম্নোচন

23:06 - September 26, 2014
সংবাদ: 1454094
আন্তর্জাতিক বিভাগ: উপমহাদেশে রাজনৈতিক উন্নয়নে শিয়াদের ভূমিকা আলোকে ‘ছাকেব আকবারে’র লিখিত ‘উপমহাদেশে শিয়াদের কর্মতৎপরতা’ শীর্ষক গ্রন্থটি উর্দু থেকে ফার্সি ভাষায় অনুবাদ এবং প্রকাশ হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘ছাকেব আকবারে’র লিখিত ‘উপমহাদেশে শিয়াদের কর্মতৎপরতা’ গ্রন্থটি পাকিস্তানের অনুবাদক তাহের ইয়াসমিন ফার্সি ভাষায় অনুবাদ করেছে।
পাকিস্তানের রাজাধানী ইসলামাবাদে ইরানী কালচারাল সেন্টারের কাউন্সিলার এ খবর জানিয়ে বলেছেন: শিয়াদের রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তাদের ভুমিকা চিন্হিতকরনের ফলে মুসলমানদের মধ্যে ঐক্য বৃদ্ধি এবং ইসলামি প্রচলিত আকাঙ্খা বৃদ্ধি পাবে। এ গ্রন্থে উল্লেখ রয়েছে অন্যান্য মাজহাবের পাশাপাশি শিয়ারাও উপমহাদেশ বিশেষ করে পাকিস্তানের স্বাধিনতার জন্য যুদ্ধ করেছে।
তিনি আরও বলেন: ৪০০ পাতা বিশিষ্ট এ গ্রন্থে বিংশ শতাব্দীর শুরু থেকে শেষ পর্যন্ত রাজনৈতিক উন্নয়ন বিভিন্ন ক্ষেত্র তুলে ধরা হয়েছে।
পাকিস্তানে দোয়া-ই-কুমাইল ফার্সি ভাষায় অনুবাদ
এছাড়াও পাকিস্তানের রাজাধানী ইসলামাবাদে ইরানী কালচারাল সেন্টারের কাউন্সিলারের উদ্যোগে ফার্সি ভাষায় দোয়া-ই-কুমাইল অনুবাদ এবং প্রকাশ হয়েছে।
পাকিস্তানে বসবাসকৃত ইরানী অধিবাসীদের চাহিদা পূরনের জন্য ইরানী কালচারাল সেন্টারের কাউন্সিলারের উদ্যোগে ফার্সি ভাষায় দোয়া-ই-কুমাইল অনুবাদ এবং প্রকাশ হয়েছে।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আনসারিয়ানের  কর্তৃক ফার্সি ভাষায় অনুবাদ এবং আনুবাদকৃত গ্রন্থের প্রথমে আলী (আ.)এর একনিষ্ঠ ভক্ত ‘কুমাইল বিন যিয়াদ নাখায়ী’র জীবনী তুলে ধরা হয়েছে।

1454005

 

captcha