
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘ছাকেব আকবারে’র লিখিত ‘উপমহাদেশে শিয়াদের কর্মতৎপরতা’ গ্রন্থটি পাকিস্তানের অনুবাদক তাহের ইয়াসমিন ফার্সি ভাষায় অনুবাদ করেছে।
পাকিস্তানের রাজাধানী ইসলামাবাদে ইরানী কালচারাল সেন্টারের কাউন্সিলার এ খবর জানিয়ে বলেছেন: শিয়াদের রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তাদের ভুমিকা চিন্হিতকরনের ফলে মুসলমানদের মধ্যে ঐক্য বৃদ্ধি এবং ইসলামি প্রচলিত আকাঙ্খা বৃদ্ধি পাবে। এ গ্রন্থে উল্লেখ রয়েছে অন্যান্য মাজহাবের পাশাপাশি শিয়ারাও উপমহাদেশ বিশেষ করে পাকিস্তানের স্বাধিনতার জন্য যুদ্ধ করেছে।
তিনি আরও বলেন: ৪০০ পাতা বিশিষ্ট এ গ্রন্থে বিংশ শতাব্দীর শুরু থেকে শেষ পর্যন্ত রাজনৈতিক উন্নয়ন বিভিন্ন ক্ষেত্র তুলে ধরা হয়েছে।
পাকিস্তানে দোয়া-ই-কুমাইল ফার্সি ভাষায় অনুবাদ
এছাড়াও পাকিস্তানের রাজাধানী ইসলামাবাদে ইরানী কালচারাল সেন্টারের কাউন্সিলারের উদ্যোগে ফার্সি ভাষায় দোয়া-ই-কুমাইল অনুবাদ এবং প্রকাশ হয়েছে।
পাকিস্তানে বসবাসকৃত ইরানী অধিবাসীদের চাহিদা পূরনের জন্য ইরানী কালচারাল সেন্টারের কাউন্সিলারের উদ্যোগে ফার্সি ভাষায় দোয়া-ই-কুমাইল অনুবাদ এবং প্রকাশ হয়েছে।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আনসারিয়ানের কর্তৃক ফার্সি ভাষায় অনুবাদ এবং আনুবাদকৃত গ্রন্থের প্রথমে আলী (আ.)এর একনিষ্ঠ ভক্ত ‘কুমাইল বিন যিয়াদ নাখায়ী’র জীবনী তুলে ধরা হয়েছে।