IQNA

আরাফাতের দিনে কাবা ঘরের পর্দা পরিবর্তন করা হবে

23:21 - September 28, 2014
সংবাদ: 1455030
আন্তর্জাতিক বিভাগ: প্রতি বছরের মত চলতি বছরেও পবিত্র কাবা ঘরের পর্দা ৯ম জ্বিলহজ্জ তথা ৪র্থ অক্টোবর আরাফাতের দিনে পরিবর্তন করা হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ৯ম জ্বিলহজ্জ আরাফাতের দিনে পবিত্র কাবা ঘরের পুরাতন পর্দা সরিয়ে নতুন পর্দা লাগানো হবে।
ইরানের কাশান শহরের তৈরি বিশুদ্ধ গোলাপপানি দিয়ে কাবা ঘর ধৌত করার পর কাবা ঘরের বহির্বিভাগে নতুন পর্দা লাগানো হবে।
এ ব্যাপারে মসজিদুল নবী (সা.) এবং মসজিদুল হারামের প্রধান তত্ত্বাবধায়ন ‘আব্দুর রহমান আস-সুদিস’ বলেন: বহু বছর যাবত পবিত্র কাবা ঘরের পর্দা মিশর সহ অন্যান্য দেশে নির্মাণ করা হত কিন্তু এখন থেকে সৌদি আরবে কবা ঘরের পর্দা প্রস্তুত করা হবে।
পবিত্র কাবা ঘরের পর্দার ওপরে لا إله إلا الله»، «محمد رسول‌الله»، «الله جل جلاله»، «سبحان‌الله و بحمده سبحان‌الله العظیم» এবং «یا حنان یا منان» লেখা রয়েছে এবং এ পর্দাটির উচ্চতা ১৪ মিটার। পর্দার নীচে ৪৭ সেন্টিমিটার লম্বা এবং ৯৫ সেন্টিমিটার চওড়া বিশিষ্ট ঝুলন্ত পার রয়েছে। এর ওপর পবিত্র কুরআনের আয়াত লেখা রয়েছে। পবিত্র কাবা ঘরের নতুন পর্দাটি সম্পূর্ণ রূপে ইসলামী সজ্জায় সজ্জিত করা হয়েছে।
1454795

captcha