IQNA

13:47 - October 10, 2014
সংবাদ: 1458698

‘ইয়াও’ ভাষায় অনুবাদ করা হবে পবিত্র কুরআন

আন্তর্জাতিক বিভাগ: আফ্রিকার মালাউই দেশের ৯৯ শতাংশ মুসলমানের ভাষা ‘ইয়াও’। সম্প্রতি সেদেশের মুসলিম ওলামাদের উদ্যোগে ‘ইয়ও’ ভাষায় পবিত্র কুরআন অনুবাদ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালাউইয়ের ওলামা কাউন্সিলের সিনিয়র সদস্য মুহাম্মাদ উসমান জানিয়েছেন: মালাউইয়ের মুসলিম জনসংখ্যার মধ্যে উল্লেখ যোগ্য একটি অংশ ইয়াও জাতি। মালাউইয়ে ইয়াও জাতি ছাড়া ইসলাম ধর্ম চিন্তা করা যায়না।
তিনি বলেন: অবশ্য মোজাম্বিক ও তানজানিয়ার (আফ্রিকা মহাদেশর রাষ্ট্র) নাগরিকরাও ইয়াও ভাষায় কথা বলে। একথা চিন্তা করে এসকল অঞ্চলের মানুষকে পবিত্র কুরআনের ভাষা বোঝানোর উদ্দেশ্য ইয়াও ভাষায় কুরআন অনুবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালাউই রাষ্ট্রের বিশিষ্ট ওলামা ও ইসলামিক কাউন্সিলের মহাসচিব ড. ইমরান শরিফ মুহাম্মাদ বলেন: ইয়াও ভাষায় পবিত্র কুরআন অনুবাদ অর্থাৎ মালাউই রাষ্ট্রে ইসলামের ইতিহাসের মাইলফলক সাফল্য।
আফ্রিকার দক্ষিণ পূর্বে অবস্থিত মালাউই রাষ্ট্র। মালাউইয়ে মোট এক কোটি ষাট লক্ষের মধ্যে ৩৬ শতাংশ নাগরিক মুসলমান। মালাউইয়ে খ্রিস্টান ধর্মের পর ইসলাম ধর্ম হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ধর্ম।
1458654

captcha