IQNA

23:59 - October 16, 2014
সংবাদ: 1460826
ধর্মীয় নেতাদের উপস্থিতিতে;

ইরানে ‘বিশ্বের শান্তির জন্য দোয়া’ নামক সেমিনার

আন্তর্জাতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের আইআরআইবি’র সম্মেলন কক্ষে ১৫ই অক্টোবরে ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী, চিন্তাবিদের উপস্থিতিতে ‘বিশ্বের শান্তির জন্য দোয়া’ নামক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ সম্মেলনে জনগণের মধ্যে দোয়ার ভূমিকা ও প্রভাব বিস্তার, বিভিন্ন ধর্মের মধ্যে ন্যায়বিচার ও শান্তি প্রসার, বিশ্বে সহিংসতা ও চরমপন্থীদের নিন্দা জানানোর উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলন ধর্ম ও সংস্কৃতি সংস্থা, ইসলামিক সম্পর্ক সংস্থা, কৌশলগত পর্যবেক্ষণ ইন্সটিটিউট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, ইসলামিক নির্দেশিকা সংস্থা, আন্তর্জাতিক মাদ্রাসা, মাজমায়ে জাহানী আহলে বাইয়েতে এবং ইরানি টেলিভিশন সেন্টারের পক্ষ থেক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে আয়াতুল্লাহ হায়ের শিরাজি, আয়াতুল্লাহ কায়াবী, ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার প্রেসিডেন্ট ইব্রাহিম তুরকামান, ইরানের উইজডম ও দর্শন বিভাগের প্রধান খসরু পেনা, ইরানের আহলে সুন্নতের নেতা এবং আসিরিয়ানের ধর্মীয় নেতা নজির আহমেদ বক্তৃতা পেশ করবেন।
‘বিশ্বের শান্তির জন্য দোয়া’ শীর্ষ সেমিনার তেহরানের টেলিভিশন সেন্টারের শেখ বাহায়ী নামক সেমিনার কক্ষে স্থানীয় সময় দুপুর ২:৩০টায় শুরু হয়েছে এবং একাধারে সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত ছিল।
1460473

captcha