IQNA

বাহরাইনে আশুরার শোক মজলিশে আলে খলিফার হামলা!

1:14 - November 06, 2014
সংবাদ: 1470525
আন্তর্জাতিক বিভাগ: আবারও বাহরাইনে আলে খলিফার শাসক বাহিনী, ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আশুরার শোক মজলিশে হামলা চালিয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাহরাইনের হিউম্যান রাইটস সোসাইটি জানিয়েছে, এবার আলে খলিফার শাসক বাহিনী সেদেশের ১৯টি গ্রামে এ হামলা চালিয়েছে। বাহরাইনে ধর্মীয় স্বাধীনতা অধিকার লঙ্ঘনের দরুন উক্ত হিউম্যান রাইটস সোসাইটি আলে খলিফার শাসন ব্যবস্থাকে তীব্র নিন্দা জানিয়েছে।
বাহরাইনের হিউম্যান রাইটস সোসাইটি আরও জানিয়েছে: স্বাধীন ভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করা মানুষের একটি অবিচ্ছেদ্য অধিকার। সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ১৮ ধারা এবং বাহরাইনের সংবিধানের ২২ ও ৩১১ ধারায় এ বিষয়টিকে স্বীকার করেছে। কিন্তু  আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন সংস্থার সতর্কবার্তা থাকা সত্ত্বেও আলে খলিফার শাসক ব্যবস্থার মাধ্যমে এ আইন লঙ্ঘন করে যাচ্ছে।
হিউম্যান রাইটস সোসাইটি গুরুত্বারোপ করে বলেছে: আলে খলিফার সামরিক বাহিনী শুধুমাত্র অক্টোবর মাসে ২১৩ বার বাহরাইনের অধিবাসীদের বাড়ীতে অভিযান চালিয়েছে এবং ৩ জন নারী ও ৬ জন শিশু সহ মোট ১৪৫ জনকে গ্রেফতার করেছে।
মেরাতুল বাহরাইন সংবাদ সংস্থা প্রকাশিত একটি বিকৃতিতে উল্লেখ করেছে: এ সময়ের মধ্যে বাহরাইনের বিভিন্ন গ্রাম ও অঞ্চলে ১৮৭টি শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে এবং আলে খলিফার সামরিক বাহিনী ২৫ বার এ শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়েছে। এ হামলায় আলে খলিফার সামরিক বাহিনী ১২ জনকে গুলিবিদ্ধ করেছে এবং ৪ জনকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে।
এছাড়াও হিউম্যান রাইটস সোসাইটি জানিয়েছে: বাহরাইনের ৬৬ জন রাজনৈতিক বন্দিদের সমতুল্য বিধানে প্রায় ৩২৯ বছর জেল এবং বাহরাইনের ১০ জন নাগরিকের পরিচয়পত্র (নাগরিকত্ব) বাতিল এবং তাদের প্রত্যেককে ১০০ ডলার করে জরিমানা দিয়ে হয়েছে।
1470090

captcha