IQNA

21:55 - March 15, 2008
সংবাদ: 1637830

দক্ষিন কোরিয়াতে প্রথম ইসলামী স্কুল

সওল -- দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতারা সে দেশের প্রথম ইসলামী স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে যেখানে অমুসলিম ছাত্ররাও ভর্তি হতে পারবে। ১৪ই মার্চ কোরিয়া টাইমস সংবাদপত্রটি একথা জানিয়েছে।

কোরিয়ান মুসলিম ফেডারেশনের সেক্রেটারী জেনারেল কিম হোয়ান ইউন টাইমস সংবাদপত্রকে বলেছেন, আমরা মার্চ ২০০৯ তারিখ থেকে স্কুলটি শুরু করতে যাচ্ছি।

নির্মাণ কাজ শুরু করার জন্য গত শুক্রবার সওলে সৌদী রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল আইফান এক অনুষ্ঠানে কোরিয়ান মুসলিম ফেডারেশনকে ৫০০,০০০ ডলার উপহার দেন।

সৌদী সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই নুতন স্কুলটিকে ক্রাউন প্রিন্স সুলতান বিন আব্দুল আযীযের নামে নাম দেয়া হবে।

স্কুলটি সকল ধর্মের ছাত্র ছাত্রীদের ভর্তি নেবে সামান্য বেতনের বিনিময়ে যা সম্ভব হয়েছে সৌদী ও কে এল এম- এর ভর্তুকি ব্যবস্থার কারণে।

রাষ্ট্রীয় কারিকুলামের পাশাপাশি স্কুলটি ইসলাম ও আরবী শিক্ষা দিবে।

তিনি বলেন, আমরা জন্মগতভাবে ইংরেজী জানেন এমন যথেষ্ট সংখ্যক শিক্ষক নিযুক্ত করার পরিকল্পনা নিয়েছি যারা বিদেশী ভাষায় শিক্ষা দিবেন।
captcha