ইরানের পার্লামেন্টে মাশহাদের প্রতিনিধি জাভাদ আরিয়ান মানেশ ফার্স নিউজ এজেন্সীকে বলেন, ইসলামের বিরুদ্ধে ঘৃণ্য পদক্ষেপ যেমন নবী (সা.) কে অপমান করে কার্টুন এবং ডাচ এমটি গার্ট উইল্ডার্স কতৃর্ক কোরআন বিদ্বেষী ছবি তৈরী করা হচ্ছে ক্রমশ প্রসার লাভকারী ইসলামী আন্দোলনের মুখে বিশ্ব ইহুদীবাদের ও পশ্চিমাদের হতাশা ফলে বেপরোয়া পদক্ষেপ।
তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবকে ধন্যবাদ যে ইসলামের ও কোরআনের কন্ঠ দুনিয়াতে প্রসার লাভ করছে। এর কারণে যায়নবাদীরা ও ইসলাম বিদ্বেষী আন্দোলনগুলো তাদের সমস্ত ক্ষমতাকে পৃথিবীতে ইসলামের দ্রুত প্রসারকে মোকাবিলার জন্য কাজে লাগিয়েছে।
জনাব আরিয়ান মানেশ, যিনি মজলিশের সাংস্কৃতিক কমিশনের একজন সদস্য, যুক্তি উপস্থাপন করেন যে মুসলিম দেশসমূহ, ইওরোপিয়ান ইউনিয়ন, ও আই সি এবং জাতিসংঘের সেক্রেটারী জেনারেলের নিন্দা জানানো এক্ষেত্রে যথেষ্ট নয়।
ইসলামী দেশগুলোর উচিত হবে এ ধরনের ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে আবার আক্রমণ করার মোকাবিলায় তাদের বেশীরভাগ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্ভাবনাকে কাজে লাগাতে লাগানো।
তিনি ইরানী কর্তৃপক্ষ ও অন্যান্য ইসলামী দেশগুলোকে কোরআন বিদ্বেষী ছবির প্রতিবাদে ডাচ পণ্য বয়কটের জন্য বিবেচনা করতে আহবান জানিয়েছেন।