IQNA

সমৃদ্ধি ও আবিষ্কার বাস্তবায়িত হতে পারে ম্যানেজারদের সংস্কৃতিক পদক্ষেপের মাধ্যমেঃ ইরানের প্রধান প্রাদেশিক সাংস্কৃতিক ম্যানেজার

22:46 - April 02, 2008
সংবাদ: 1639728
সমৃদ্ধি ও আবিষ্কার বাস্তবায়িত হতে পারে সব ম্যানেজার ও ডিরেক্টরদের তাদের যার যার ম্যানেজমেন্ট ক্ষেত্রে সাংস্কৃতিক পদক্ষেপের মাধ্যমে, বলেছেন একজন প্রধান প্রাদেশিক ম্যানেজার।
মাযানদারান প্রদেশের সাংস্কৃতিক ও ইসলামী পথপ্রদর্শক সংস্থার জন সংযোগ দপ্তর অনুযায়ী প্রদেশের সাংস্কৃতিক দপ্তরের ডিরেক্টর রাহবারে মোয়াযযাম কর্তৃক নতুন বর্ষকে সমৃদ্ধি ও আবিষ্কারের বর্ষ হিসেবে ঘোষণা দেয়ার উল্লেখ করে বলেন, ইরানী জাতির আত্মত্যাগ ও দেশের হাজার হাজার শহীদের রক্তকে ধন্যবাদ যে দেশটি এখন বিরাট সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নতির মুখোমুখি।

ইরানের যুব জনসংখ্যা একটি বিরাট সুবিধা যা দেশকে অতি অল্প সময়ে একটি মডেল জাতিতে পরিণত করতে পারে। যদিও সর্বোচ্চ নেতার আহবান ছিলো পুরো জাতির প্রতি কিন্তু ছাত্র, ইউনিভার্সিটির প্রফেসর, মাদ্রাসার আলেম, বুদ্ধিজীবী, বিজ্ঞানী এবং গবেষকদের এই লক্ষ্য অর্জনে নেতৃত্ব দিতে হবে।

সমস্ত ম্যানেজার ও নীতি প্রণয়নকারীদের উচিত এই বিষয়ে তাদের পরিকল্পনা তৈরী করে নেয়া যা এই বছরের উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সাহায্য করবে।
captcha