IQNA

ও আই সি কোরআন বিদ্বেষী চলচ্চিত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে

21:53 - April 03, 2008
সংবাদ: 1639813
নিউইয়র্কে ও আই সি কোরআন বিদ্বেষী ছবি ডাচ ফিল্মের তীব্র নিন্দা জানিয়েছে এবং এর মুক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে।
জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত ও আই সি গ্রুপের চেয়ারম্যান হিসেবে এক বিবৃতিতে ডাচ সরকারের প্রতি এই দাবী জানিয়েছেন।

কোরআনের অপ্রাসংগিত উদ্বৃতি দিয়ে এবং পক্ষপাতিত্বমূলক ব্যাখা দিয়ে চলচ্চিত্রটি ইসলামের বাণীকে বিকৃত করেছে।

ও আই সি গ্রুপ বলেছে চলচ্চিত্রটি সকল ধরনের জাতিগত বৈষম্য নিরসনে আন্তর্জাতিক কনভেনশন, আন্তর্জাতিক, বেসামরিক ও রাজনৈতিক অধিকারের উপর কনভেনশন যেগুলো জাতিগত ও ধর্মীয় ঘৃণা ছড়ানো নিষিদ্ধ করে তার সবকটিই লংঘন করেছে।

চলচ্চিত্রটি ধর্মীয় বিদ্বেষপ্রসূত এবং একটি বর্ণবৈষম্যমূলক এবং সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য অগ্রসর করার জন্য একটি প্রচেষ্টা যা দেশের ভিতরে ও দেশগুলোর মাঝে শুধু শান্তি, ভারসাম্য ও সামাজিক সুসম্পর্ক বিনষ্ট করবে। ভয় ও জবরদস্তি ছাড়াই মুসলমানদের ধর্ম প্রকাশে এবং মুসলমানদের জন্য ধর্ম পালনের অধিকারে এই ছবি বাধা দিবে, বিশেষ করে অমুসলিম দেশগুলোতে যে মুসলিমরা বাস করছে তাদেরকে।

গ্রুপটি আহবান জানিয়েছে যেন উস্কানীমূলক এ চলচ্চিত্রটির প্রচারণা বন্ধে সকল দলই সর্বাত্মক চেষ্টা চালায়, কারণ শান্তিপূর্ণ সমাজ গঠনের বর্তমান প্রচেষ্টাকে এটি ব্যহত করবে।
প্রকাশ্য উস্কানী সত্ত্বেও মুসলিমরা ধৈর্য ও দায়িত্বের পরিচয় দিয়েছে। কিন্তু এ ধরনের ঘটনা পুনরায় ঘটলে তা বিরাট ক্রোধের প্রকাশ ঘটাতে পারে। যার জন্য উচিত আন্তর্জাতিক আইন অনুযায়ী পারস্পারিক শ্রদ্ধা প্রদর্শন করা বিভিন্ন ধর্মের মাঝে।
captcha