IQNA

চীনের মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার অভাব

22:56 - April 05, 2008
সংবাদ: 1640320
নাস্তিক চীনে ধার্মিকতার প্রমাণ হিসেবে হাজার হাজার মুসলিম সাপ্তাহিক নামাজের জন্য জমা হয়েছিলো দক্ষিণ শিনিজিয়াং-এ, তারা ধর্মীয় স্বাধীনতার অভাব আছে বলে অভিযোগ করে।
আমাদের ইচ্ছেমত আমরা নামাজ পড়তে পারিনা, বলেছেন ১৭ বছর বয়সী একজন নামাজী সাপ্তাহিক নামাজের সময়।

শিল্করোড শহর ইয়ারকান্দ-এর প্রধান মসজিদ ও তার আশপাশের এলাকা পূর্ণ হয়ে যাওয়া মুসুল্লীরা নামাজের জন্য বসে পড়ে।

চীনের সংবিধান সব ধর্মকে স্বাধীনতা দেয় কিন্তু বাস্তবে শাসক কমিউনিস্ট পার্টির চোখের সামনে তা পালন করতে বাধ্য করা হয়।

মুসলিম যুবকটি বলে, এখানে কিছু জিনিস আছে যা নিয়ে আমরা সন্তষ্ট নই।

শিনজিয়াং এর মুসলমানরা চাইনিজ কর্তৃপক্ষ কর্তৃক মসজিদ ও স্কুলগুলো বন্ধ করে দেয়ার অভিযোগ করেছে। এদিকে সরকারের অভিযোগ তাদের লাইসেন্স নেই।

শিনজিয়াং এর মধ্য এশিয়াতে কৌশলগত অবস্থান ও বিরাট তেল ও গ্যাস সম্পদের জন্য বেইজিং একে খুব গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করে।

শিনজিয়াং ১৯৫৫ সন থেকে স্বায়ত্তশাসিত কিন্তু চাইনিজ কর্তৃপক্ষের দমন পীড়নের শিকার হয়ে আসছে।

মানবাধিকার গ্রুপগুলো তুর্কী ভাষী উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের জন্য চাইনিজ কর্তৃপক্ষকে অভিযুক্ত করে। উইঘুরদের সংখ্যা প্রায় ৮০ লক্ষ।
captcha