IQNA

23:03 - April 22, 2008
সংবাদ: 1645594

কুরআনের বিশাল পাণ্ডলিপি

৩৬ ইঞ্চি লম্বা ২৩ ইঞ্চি প্রস্থ আর্ট পেপারের ১৩ মণ (৩০০ কেজির উপরে) ওজনের কুরআনের পাণ্ডলিপি পাকিস্তানের খানপু এলাকায় হযরত সুলতান আল আরেফীনের মাযারে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে।

মৌমাছির মত লাইন ধরে পরিদর্শনকারীরা মাযারে আসছে যেখানে ১৬৮২ পৃষ্ঠার এই কুরআনের পাণ্ডলিপিটি গত তিন দিন ধরে প্রদর্শিত হচ্ছে।

আহমেদপুর শারকিয়ার বাসিন্দা রিয়ায হোসেইন শহীদ, যিনি একজন সৌখিন ক্যালিগ্রাফার পবিত্র কুরআনের এই পাণ্ডুলিটিটি শেষ করতে ১৪ মাস সময় নেন। ৩০টি পারায় তিনি পাণ্ডলিপিটি ভাগ করেছেন।

উদ্যোগটি সম্পন্ন হয় মাযারের সাজ্জাদা নাশীন মৌলভী যহুর আহমেদের পৃষ্ঠপোষকতায়।

জনগনণর কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় প্রদর্শনীর সময় আরো একদিন বৃদ্ধি করা হয়েছে।
captcha