IQNA

23:08 - May 28, 2008
সংবাদ: 1656378

ইমাম খোমেইনী মুসলিমদের জন্য একটি আলো

তুরস্কের সংস্কৃতি ও নবী (সা.) এর পরিবারের সাথে ঐক্য সংস্থার প্রধান জনাব আলী আরাল বলেন, মরহুম ইমাম খোমেইনী মুসলিমদের জন্য এক আলো ছিলেন।

ইকনার সাথে এক সাক্ষাতকারে জনাব আরাল বলেন যে, মরহুম ইমাম খোমেইনী বিশ্বের মুসলিম ও মুক্তিকামী জনগণকে প্রকৃত ইসলাম ও মুক্তির দিকে পথ দেখাতে চেষ্টা করেছেন ।

তিনি বলেন যে ইরানের ইসলামী বিপ্লব শুধু ইরানেরই নয় বরং সারা পৃথিবীর।

তিনি বলেন, মরহুম ইমাম খোমেইনীর নেতৃত্ত্বে ইসলামী বিপ্লব বিংশ শতাব্দীর বড় ঘটনাগুলোর একটি বলে বিবেচিত এবং পৃথিবীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বিপ্লব। ইরানের ইসলামী বিপ্লবের পর সারা পৃথিবী জ্ঞান উম্মোচনকারী ইসলামের প্রকৃত চেহারার সাথে পরিচিত হয়েছে।

বিপ্লবের আগে ইরানে নিপীড়ন ও অত্যাচারে ঢেকে ছিলো একথা উল্লেখ করে তিনি বলেন যে ইরানের জনগণ অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে রুঁখে দাড়িয়েছিলো মরহুম ইমামের নেতৃত্বে।
captcha