'জিহাদ' শব্দের অপব্যাখ্যা করে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর নিন্দা জানিয়ে ভারতের প্রধান প্রধান সংস্থা সমূহের মুসলিম আলেমগণ সন্ত্রাসকে ইসলাম বিরুদ্ধ কাজ এবং মৌলিক মানবাধিকার বিরুদ্ধ কাজ ঘোষণা দিয়ে এর বিরুদ্ধে ফতোয়া জারী করেছেন।
গত শনিবার সন্ত্রাসবিরোধী এক বিশাল মিছিলে বক্তব্য দানকালে আলেমগণ জনগণকে অনুরোধ করেন যেন তারা কিছু কিছু ব্যক্তির কর্মের জন্য সমস্ত সম্প্রদায়কে দোষারোপ না করেন। তারা বলেন, সন্ত্রাসকে কুরআনের আদেশ বলা হলে তা হবে সবচেয়ে খারাপ সন্ত্রাস।
মিছিলটির আয়োজন করে এক ডজনেরও বেশী সংখ্যালঘু সম্প্রদায় এবং এ বছর ফেব্রয়ারী মাসে দেওবন্দের দারুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত সন্ত্রাস বিরোধী সম্মেলনের ঘোষণার প্রতি পুনসমর্থন ব্যক্ত করে।