IQNA

সৌদি আরবে আহলে বায়েত ফকিহ পরিষদ গঠন

13:54 - July 26, 2008
সংবাদ: 1671966
সৌদি আরবের বিশিষ্ট শিয়া আলেম নোমার বকের আন নোমার সেদেশে শিয়া মাজহাবের অসি-ত্বের বৈধতাকে স্বীকার করে নেয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে আহলে বায়েত ফকিহ নামে শিয়াদের জন্য বিশেষ পরিষদ গঠন করার আহবান জানিয়েছেন ।
ফিলিসি-নের দৈনিক আল কুদসের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, বকের আন নোমার ঘোষণা করেছেন, যেসব আলেম ইজতেহাদের পর্যায়ে পৌছেছেন বা যেসব আলেম ধর্মীয় ফতোয়া দেয়ার যোগ্যতা রাখেন কেবলমাত্র তাদেরকে নিয়েই এই পরিষদ গঠন করতে হবে, যাতে করে বিজাতীয় কোন দল বা গোষ্ঠীর হস-ক্ষেপ ছাড়াই এদেশের শিয়া মুসলমানরা স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন । জনাব বকের আন নোমার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আমীর জালভি বিন আব্দুল আযিয বিন জালভিউল সউদের কাছে লেখা এক চিঠিতে সৌদি আরবের অভিন্ন ইসলামী দলগুলোর সহযোগিতায় একক ধর্মীয় পদ্ধতি চালু করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি সৌদি আরবের শিয়া অধ্যষিত এলাকায় শিয়া মুসলমানদের জন্য হোসাইনিয়া ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহবান জানান। তিনি সৌদি আরবের জনগণের মধ্যে সমঅধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার প্রতি ইঙ্গিত করে বলেন, এদেশের শিয়া মুসলমানরাও যাতে তাদের অন্য ভাইদের মতো দেশের মন্ত্রীপরিষদসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে ভূমিকা পালন করতে পারে সেব্যাপারে বিশেষভাবে নজর দেয়া উচিত ।#
274280
captcha