IQNA

পবিত্র কোরআনের প্রকৃত শিক্ষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বহির্বিশ্ব কার্যক্রমকে আরো শক্তিশালী করতে হবে

15:16 - July 27, 2008
সংবাদ: 1672293
পবিত্র কোরআনের প্রকৃত শিক্ষার প্রসারের লক্ষ্যে বহির্বিশ্ব কার্যক্রমকে আরো শক্তিশালী করতে হবে এবং এক্ষেত্রে ইসলামী যোগাযোগ ও সংস্কৃতি সংস'া কোরআন বিষয়ক সংস'াগুলোর সহায়তায় পবিত্র কোরআনের শিক্ষামূলক বিভিন্ন বৈঠকের আয়োজন করার পাশাপাশি বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করতে পারে।
ইরানের প্রেসিডেন্টের উপদেষ্টা এবং ইসলামী যোগাযোগ ও সংস্কৃতি সংস'ার প্রধান মেহদী মোস-ফাভী গতকাল পবিত্র কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনার সাংবাদিকদের সাথে এক বৈঠকে একথা বলেন । জনাব মোস-ফাভী পবিত্র কোরআন বিষয়ক তৎপরতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, কোরআনের প্রকৃত শিক্ষার প্রসারে ইরানের আন-র্জাতিক কার্যক্রম নিঃসন্দেহে আরো প্রভাবশালী ভূমিকা পালন করবে।
মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টির ক্ষেত্রে পবিত্র কোরআনই হলো মূল চাবিকাঠি একথা উল্লেখ করে ইরানের ইসলামী যোগাযোগ ও সংস্কৃতি সংস'ার প্রধান মেহদী মোস-ফাভী বলেন, বিভিন্ন ধর্মগুলোর মধ্যে সংলাপে পবিত্র কোরআনের মহান শিক্ষাকে সঠিকভাবে তুলে ধরার ফলে অমুসলিমরাও আমাদের সাথে একমত হয়েছে যে, এই আসমী কিতাবের শিক্ষাকে কাজে লাগিয়ে ধর্মগুলোর মধ্যকার অভিন্ন দৃষ্টিভঙ্গিকে আরো শক্তিশালী করা যেতে পারে। ইসলামী যোগাযোগ ও সংস্কৃতি সংস'ার প্রধান বলেন, আমরা পবিত্র কোরআন বিষয়ক কার্যক্রমের সাথে জড়িত বিশ্বের বিভিন্ন সংস'াগুলোকে চিহ্ণিত করে একটি এসোসিয়েশনের আওতায় আনার চেষ্টা করছি যাতে করে এই সংস'া বা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদের কার্যক্রম সঠিক ও ফলপ্রসু মনে হয় সেগুলোকে কাজে লাগাতে পারি। জনাব মোস-ফাভী আরো বলেন, আমাদের এই প্রচেষ্টা বাস-বায়িত হলে পবিত্র কোরআন বিষয়ক কার্যক্রমের সাথে জড়িত যে প্রতিষ্ঠান বা সংস'াগুলোর দূর্বল দিক রয়েছে তা কাঠিয়ে ওঠার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই কার্যক্রমকে আন-র্জাতিক পর্যায়ে আরো শক্তিশালী করা সম্ভব। #

275048
captcha