IQNA

কাজেমাইনে ৭ জন জিয়ারতকারী নিহত

17:35 - July 29, 2008
সংবাদ: 1673037
ইরাকের পুলিশ জানিয়েছে ইরাকের কাজেমাইন শহরে অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন-ত: ৭ জন জিয়ারত কারী নিহত হয়েছে ।
এসোশিয়েটেড প্রেসের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, ইমাম মুসা কাজেম (আ:) এর শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ইমামের ভক্ত ও অনুসারীরা যখন তাঁর পবিত্র মাজার শরীফ জিয়ারত করতে আসছিলেন তখন রাস-ায় অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় ঐ ৭ জন জিয়ারত কারী নিহত হয় । উল্লেখ্য ২৫ রজব ইমাম মুসা কাজেম (আ:) এর শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে ইমামের হাজার হাজার ভক্ত ও অনুসারী কাজেমাইনে ইমামের পবিত্র মাজার শরিফে সমবেত হন। #

275717
captcha