ইরাকের দৈনিক আল সাবহ’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ সিস-ানীর কূয়েত প্রতিনিধি সাইয়্যেদ মোহাম্মদ বকের মেহরী এক বিবৃতিতে বলেছেন, ইসলামী বিরোধী যেকোন তৎপরতা রুখে দেয়ার জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।
সাইয়্যেদ মোহাম্মদ বকের মেহরী বলেন, মুসলমানদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রতৃপ্রতিম সম্পর্ক যখন জোরদার হচ্ছে তখন শত্রুরা মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে । কিন' মুসলমানরা তাদের শত্রুদের ব্যাপারে ভালোভাবেই অবহিত এবং যেকোন মূল্যে তারা শত্রুদের ইসলামী বিরোধী তৎপরতাকে ব্যর্থ করে দিবে। #
275819