IQNA

পবিত্র কোরআন ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর শিক্ষাকে ধরে রাখতে আন-র্জাতিক ক্বারী ও হাফেজ সংগঠন গড়ে তোলার উপর গুরুত্বারোপ

16:24 - July 31, 2008
সংবাদ: 1673196
ইরানের সংসদ মজলিশে শুরায়ে ইসলামী স্পিকার ডঃ আলী লারিজানী পবিত্র কোরআন ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর শিক্ষাকে ধরে রাখতে আন-র্জাতিক ক্বারী ও হাফেজ সংগঠন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস'া ইকনা জানিয়েছে, ইরানের সংসদ মজলিশে শুরায়ে ইসলামীর স্পিকার ডঃ আলী লারিজানী ২৫ তম আন-র্জাতিক কোরআন প্রতিযোগিতার উদ্বোধন কালে বলেন, মুসলিম উম্মাহ যাতে পবিত্র কোরআন ও মহানবীর শিক্ষা থেকে বিচ্যুত না হয় সেজন্য পবিত্র কোরআনের হাফেজ ও ক্বারীদের আন-র্জাতিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । তাই তিনি বিশ্বের বিশিষ্ট কোরআনের হাফেজ ও ক্বারীদের নিয়ে আন-র্জাতিক সংগঠন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। ডঃ লারিজানি বলেন আজও দুনিয়াতে আবু জাহেলদের অসি-ত্ব রয়েছে যা প্রায়শই রাসূল (সা:)কে অবমাননা করার অপপ্রায়স চালাচ্ছে । তাই ইসলাম বিদ্বেষীদের এই ঘৃণ্য আচরণকে রুখে দিতে আমাদেরকে বিশেষভাবে প্রস'ত থাকতে হবে । #
276490
captcha