IQNA

16:01 - August 02, 2008
সংবাদ: 1673694

লেবানন মানবজাতির জন্য গৌরব ও সম্মানের প্রতিক

ইরানের প্রেসিডেন্ট লেবাননকে মানবজাতির জন্য গৌরব ও সম্মানের প্রতিক হিসেব উল্লেখ করে বলেন, লেবাননী জাতীর জন্য অনেক বড় বিজয় অপেক্ষা করছে ।

ইরানের প্রেসিডেন্টের দপ্তরের তথ্য বিভাগের বরাত দিয়ে বার্তা সংস'া ইকনা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ডঃ মাহমূদ আহমাদি নেজাদ বৃহস্পতিবার তেহরানে লেবাননের নয়া রাষ্ট্রদূতের পরিচয় পত্র গ্রহণকালে অতীতের তুলনায় লেবাননের বর্তমান পরিসি'তির অনেক উন্নতি হয়েছে একথা উল্লেখ করে বলেন, মহান আল্লাহর রহমতে লেবাননী জাতির জন্য আরো অনেক বড় বিজয় অপেক্ষা করছে । ইরানের প্রেসিডেন্ট, লেবাননী জাতির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন ইরানের সরকার ও জাতি সবসময় লেবাননের পাশে থাকবে। এসময় তেহরানে নিযুক্ত লেবাননের নয়া রাষ্ট্রদূত যেইনে মুসাভী ইরান ও লেবাননের মধ্যকার দির্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃকিত সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ইরান ও লেবাননের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ক্ষেত্রে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। #
276689
captcha